• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০৮:২৫ এ.এম.
জাতীয় নাগরিক পার্টি। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি। ছবি: সংগৃহীত

দলীয় পরিধি বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক গুণগত মান বজায় রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক যোগদানের প্রেক্ষাপটে এবার যোগ্য নেতৃত্ব বাছাইয়ে গুরুত্ব দিচ্ছে দলটি। এ লক্ষ্যে ছয় সদস্যের উচ্চপর্যায়ের ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।

রোববার (১০ মে) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনসিপি জানিয়েছে, দলের সম্প্রসারণ ও নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করাই এই কমিটির প্রধান লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদানের ক্ষেত্রে যাচাই-বাছাই ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন— এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

উল্লেখ্য, সংসদ নির্বাচনের পর থেকেই সাংগঠনিক সম্প্রসারণ কার্যক্রম শুরু করেছে এনসিপি। গত এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় এবি পার্টি, বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের সাবেক নেতাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা দলটিতে যোগ দিয়েছেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমিন ফারহানার বক্তব্যের জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রুমিন ফারহানার বক্তব্যের জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
প্রহসনের বিচার, অন্যায় করা হয়েছে: হাসানুল হক ইনু
ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে দেওয়া পোস্টে ব্যবহৃত একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। ছবি: সংগৃহীত
ব্রাজিল ঘিরে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল