{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি

কুমিল্লা প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০৪:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়।

রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আহত মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় মুখোশধারী চার থেকে পাঁচজন সেখানে এসে টর্চের আলো জ্বালিয়ে গুলি ছোড়ে। এতে মাহিনের পায়ে গুলি লাগে এবং তিনি মাটিতে পড়ে যান। এরপরও দুর্বৃত্তরা আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আরেফিন শিহাব বলেন, তারা রাস্তায় কথা বলছিলেন, হঠাৎ সিএনজিতে আসা মুখোশধারীরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে এবং রাজনৈতিক প্রতিহিংসার বিষয় রয়েছে বলে তারা সন্দেহ করছেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ নিলেন ১০০ নারী
আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ নিলেন ১০০ নারী
খাল খনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী খাল খনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে