{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ১০:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে শিল্প উদ্যোক্তাদের জন্য খুব সহজ প্রক্রিয়ায় ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করার কথাও জানান তিনি।

রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঈদুল আজহা উপলক্ষে জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদান বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

মাহদী আমিন বলেন, এখন থেকে নতুন কোনো প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের জন্য কোনো ধরনের দুর্নীতি করতে দেওয়া হবে না। অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না। খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করা হবে। দেশের কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী বিদেশি বিনিয়োগের মূল ভিত্তি হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব প্রমুখ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৈতিকতা না থাকলে প্রযুক্তির সঠিক ব্যবহার সম্ভব নয়: তথ্যমন্ত্রী
নৈতিকতা না থাকলে প্রযুক্তির সঠিক ব্যবহার সম্ভব নয়: তথ্যমন্ত্রী
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে
জামায়াত আমির জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে