• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ

নেত্রকোনা প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৯:৩৯ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে তাইফা মনি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) সকালের দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাইফা মনি দক্ষিণ সুনই গ্রামের তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল থেকেই তাইফার বাবা-মা ধান শুকাতে ব্যস্ত ছিলেন। এ সময় তাইফা বাড়ির সামনে খেলছিল। কিছুক্ষণ পর তাইফাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুজি  শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাইফাকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। এ ব্যপারে একটি ইউডি মামলা হয়েছে।

ভিওডি বাংলা/এ কে এম এরশাদুল হক জনি/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত
মেঘনায় বিকল লঞ্চ, ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ
ছবি: ভিওডি বাংলা
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেপ্তার