• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রাইব্যুনালে তাপস-নানকের বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০১:২৫ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্যের জন্য ৮ জুন দিন রেখেছেন আদালত।

আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর আগে তাপস, নানকসহ ২৮ জনের বিরুদ্ধে মোহাম্মদপুরের মামলায় ফরমাল চার্জ দাখিল করা হয়।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ন্যায়বিচার নিশ্চিত করতে মাঠ পুলিশের প্রতি কড়া নির্দেশনা
ছবি: সংগৃহীত
সংসদে আইন পাস অনলাইন জুয়ায় জরিমানা ৫ কোটি, ৭ বছর জেল
ছবি: সংগৃহীত
ধর্ষণ মামলার সংখ্যা বাড়ার কারণ ব্যাখ্যা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী