{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা : নৌ-মন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি জানতে ১০ দিনের বিশেষ জরিপ শুরু করেছে ডিএসসিসি ট্রাইব্যুনালে তাপস-নানকের বিচার শুরুর আদেশ সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগী সরকার যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী বিজয় থালাপতিকে প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন দুই সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ দুই মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০১:০৭ পি.এম.
ছবি : সংগৃহীত

সামনে কোরবানির ঈদ ও বর্ষা মৌসুম। ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন, কোরবানির পশু পরিবহন এবং কার্গো জাহাজগুলো চলাচলে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

তিনি বলেন, সর্বোচ্চ মনিটরিং করা হবে যেন কোনো গাফিলতি না থাকে। যেখানে গাফিলতি থাকবে, সেখানে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের অগ্রিম সতর্ক করে গেলাম যাতে পরবর্তী সময়ে কেউ আমাদের নিয়ে মন খারাপ করতে না পারে।

রোববার (১০ মে) ঢাকা লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজিব আহসান বলেন, বাংলাদেশে এবং সারা পৃথিবীতে নৌপথ মানুষ ও পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ী এবং সড়কপথ কিংবা বিমানপথের তুলনায় আরামদায়ক একটি পথ হিসেবে বিবেচিত হয়। আমাদের নৌপথে দুর্ঘটনার হার সবচেয়ে কম। যতটুকু আছে সেই জায়গাটিতে আমরা যদি আরেকটু সতর্ক থাকি, তাহলে আমাদের অধিদপ্তর এবং নৌ মালিক ও শ্রমিক ভাইদের সঙ্গে মিলে এটিকে আরও নিরাপদ করতে পারব।

নৌপথ নিরাপদ ও কার্যকর রাখতে মন্ত্রণালয়, জাহাজ মালিক, নাবিক ও সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, নদী সংকুচিত হওয়া ও নাব্য সংকটের মধ্যেও নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক নৌযাত্রা নিশ্চিত করতে আধুনিক ও সময়োপযোগী নৌযান চালুর বিকল্প নেই। অতীতে নিয়মিত নৌদুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় সেই সংখ্যা এখন অনেকটা কমেছে, তবে নিয়মিত মনিটরিং ও দায়িত্বশীলতা বাড়ালে এটিকে শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। বিশেষ করে বর্ষা মৌসুম ও আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে যাত্রীবাহী নৌযানের কাগজপত্র, ফিটনেস ও নিরাপত্তা নিশ্চিত করে নৌযান চালাতে আহ্বান করছি।

তিনি আরও বলেন, নৌযানের রুট পারমিট ও সার্ভের সময় সবকিছু ঠিক থাকলেও পরে অনেক ক্ষেত্রে আর তদারকি করা হয় না। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের পাশাপাশি নৌ পুলিশ ও কোস্টগার্ডকে ছোট নৌপথে ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর নজরদারি রাখতে হবে।

সামান্য সময় বাঁচাতে ঝুঁকিপূর্ণ ট্রলার বা স্পিডবোটে যাত্রা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই মিলে দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনের হারানো ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন সচিব জাকারিয়া, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশে বিধিনিষেধ ছিল
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশে বিধিনিষেধ ছিল
পুলিশের প্রতি সরকারের প্রত্যাশার কথা জানালেন প্রধানমন্ত্রী
পুলিশের প্রতি সরকারের প্রত্যাশার কথা জানালেন প্রধানমন্ত্রী
আজ নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে
আজ নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে