• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদকের আসামি ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক

কুষ্টিয়া প্রতিনিধি    ১০ মে ২০২৬, ১১:০৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়ার মিরপুরে মাদকের আসামি ছাড়াতে গিয়ে জামাত - বিএনপির ৫ নেতা আটকের ঘটনা ঘটেছে। জানা যায়, আট পিস ইয়াবাসহ ধরা পড়া এক মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মী।

শনিবার (৯ মে) রাতে মিরপুর থানা চত্বরে ওসির সঙ্গে তর্কে জড়ানো এবং তদবিরের অভিযোগে তাদের হেফাজতে নেয় পুলিশ।

আটকরা হলেন- উপজেলার নওদা আজমপুর গ্রামের এনামুল হক, একই এলাকার সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম এবং সাইদুল ইসলাম। আটককৃতদের মধ্যে বিএনপির একজন এবং জামায়াতের চারজন নেতা রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছে, শনিবার রাতে এলাকার চিহ্নিত মাদক কারবারি নওদা আজমপুর গ্রামের রমজান আলীর ছেলে রবিউল ইসলামকে ৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। রবিউলকে মাদকসহ থানায় নেওয়ার কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন এলাকার বিএনপি ও জামায়াত সমর্থকরা।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার জন্য থানায় চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা ওসির সঙ্গে তর্কে জড়ান। পরে পুলিশ ওই পাঁচজনকে হেফাজতে নেয়। একজন মাদক কারবারিকে ছাড়াতে থানায় এসে রাজনৈতিক দলের সমর্থকদের চাপ প্রয়োগ খুবই দুঃখজনক বলে জানিয়েছে ওসি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত
মেঘনায় বিকল লঞ্চ, ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ
ছবি: ভিওডি বাংলা
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেপ্তার