{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১০ মে ২০২৬, ১০:১৪ এ.এম.
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যুব ও ক্রীড়া সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে সরকারি সফরে তুরস্ক গেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সফরকালে তিনি দেশটির কোনিয়া শহরে আয়োজিত ‘কোনিয়া ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।  

রোববার (১০ মে) সকালে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেন।

সরকারি সূত্র জানিয়েছে, এ সফরে তুরস্কের যুব ও ক্রীড়া খাত সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। বিশেষ করে দুই দেশের যুব উন্নয়ন কার্যক্রম, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক ক্রীড়া প্রশিক্ষণ এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এছাড়া তুরস্কের ফুটবল উন্নয়ন মডেল সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের ফুটবল খাতকে আরও প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ সহযোগিতা নিয়ে সেখানে আলাপ হতে পারে।

সফরসূচিতে আরও রয়েছে ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং দেশীয় ক্রীড়ার প্রসারে যৌথ উদ্যোগের বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির প্রতিনিধিদের সঙ্গেও প্রতিমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ সফরের মাধ্যমে ক্রীড়া কূটনীতির পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে।

এর আগে প্রতিমন্ত্রী এক বক্তব্যে বলেন, বাংলাদেশ বর্তমানে জনতাত্ত্বিক লভ্যাংশের একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বপরিসরে এগিয়ে নিতে এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে।

সফর শেষে আগামী ১৪ মে দেশে ফেরার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে মামলার তদন্ত শুরু
রাজাপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে মামলার তদন্ত শুরু
নেত্রকোনায় ‘সুখ সালমান’ বাসে মিলল ভারতীয় মদ, যুবক গ্রেপ্তার
নেত্রকোনায় ‘সুখ সালমান’ বাসে মিলল ভারতীয় মদ, যুবক গ্রেপ্তার
ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে: গয়েশ্বর চন্দ্র রায়
ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে: গয়েশ্বর চন্দ্র রায়