{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুকুরে মিলল নবজাতকের গলাকাটা মরদেহ

বগুড়া প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৯:৩৭ এ.এম.
বগুড়ার শেখেরকোলায় পুকুর থেকে উদ্ধার হওয়া নবজাতকের মরদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকায় পুকুর থেকে এক নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা ও সৎ বাবাকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একদিন বয়সী ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা ও সৎ বাবাকে আটক করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনায় ‘সুখ সালমান’ বাসে মিলল ভারতীয় মদ, যুবক গ্রেপ্তার
নেত্রকোনায় ‘সুখ সালমান’ বাসে মিলল ভারতীয় মদ, যুবক গ্রেপ্তার
ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে: গয়েশ্বর চন্দ্র রায়
ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে: গয়েশ্বর চন্দ্র রায়
রাঙ্গাবালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
রাঙ্গাবালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন