{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজাপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে মামলার তদন্ত শুরু

ঝালকাঠি প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৯:২০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলামের বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে বিভাগীয়ভাবেও ঘটনার তদন্ত চলছে।

জানা গেছে, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন অফিসের সাবেক কর্মকর্তা বদলি হওয়ার পর কাঁঠালিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি নিয়মিত অফিস না করায় দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এদিকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় নিয়মিত অফিস করতে পারছিলেন না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আনোয়ার হোসেন তার স্ত্রী মোসা. রানী বেগমকে সঙ্গে নিয়ে অফিসে এসে কর্মকর্তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন বলে অভিযোগ সূত্রে জানা যায়। পরে বিকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম অফিসে এসে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে স্ট্যাপলার মেশিন দিয়ে রানী বেগমের মুখে আঘাত করেন। এতে তার গাল ও থুতনিতে কেটে রক্তক্ষরণ হয়। পরে তিনি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন।

আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করেন। ঘটনার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রাজাপুর থানাকে জানানো হয়।

এ ঘটনায় অফিস সহকারী মো. আনোয়ার হোসেন গত ১২ এপ্রিল ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলাউদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি গত ৬ মে রাজাপুরে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

অন্যদিকে, ভুক্তভোগী মনিরা জাহান রানী গত ২১ এপ্রিল ঝালকাঠি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিরোজপুর পিআইবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গত ৫ মে পিরোজপুর পিআইবির একটি দল রাজাপুরে এসে তদন্ত কার্যক্রম শুরু করে।

স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী রানী বেগম বলেন, “একজন নারী হয়েও আমি তার কাছে নিরাপদ ছিলাম না। বিনা কারণে আমাকে মারধর করা হয়েছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই।”

ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলাউদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/মো. মাহিন খান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
রাঙ্গাবালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
তালতলীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম
তালতলীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম