{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোনায় ‘সুখ সালমান’ বাসে মিলল ভারতীয় মদ, যুবক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৯:১২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

শ্যামগঞ্জ এলাকায় মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এনামুল হোসাইন নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে। 

শনিবার (৯ মে) মধ্যরাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল জারিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ প্রশাসনের বিশেষ নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সেন্টু মিয়ার নেতৃত্বে জারিয়া মোড় এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে কলমাকান্দা থানা এলাকা থেকে ছেড়ে আসা ‘সুখ সালমান’ নামক যাত্রীবাহী বাস ওই এলাকা অতিক্রম করার সময় পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়।

বাসটিতে তল্লাশি চালানোর সময় এনামুল হোসাইন নামে এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরবর্তীতে তার হেফাজতে থাকা সাদা চালের বস্তা তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩৮ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ৩৮ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজার মূল্য ৮৭ হাজার টাকা। জব্দকৃত আলামতসহ আসামীকে পুলিশ হেফাজতে রয়েছে।

অভিযান সম্পর্কে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি সেন্টু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। মাদক পাচারের অভিযোগে ধৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
রাঙ্গাবালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
তালতলীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম
তালতলীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম