• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেনে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

ভিওডি বাংলা ডেস্ক    ১০ মে ২০২৬, ০৩:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইডেন মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তার দাবি, ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধনে’ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে ছাত্ররাজনীতি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে।

রোববার (১০ মে) রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং মতপ্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মব’ সৃষ্টি করে ছাত্ররাজনীতিকে বাধাগ্রস্ত করছে।

তিনি অভিযোগ করেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে ‘গুপ্ত সংগঠন শিবির’ তাদের কর্মীদের ব্যবহার করে ছাত্ররাজনীতি বন্ধের পরিবেশ তৈরি করেছিল। যারা এসব ঘটনার নেতৃত্ব দিয়েছিল, পরবর্তীতে তারাই শিবিরের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি।

তিতুমীর কলেজের একটি ঘটনার উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, কিছুদিন আগে সেখানে রাতের বেলা গেট ভেঙে ‘মব’ সৃষ্টি করা হয় এবং ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়। পরে ওই ঘটনায় জড়িত একজন কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন বলেও দাবি করেন তিনি।

ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে নাছির উদ্দীন বলেন, একইভাবে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে ‘মব’ সৃষ্টি করে ছাত্রদলের নেত্রী ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। পাশাপাশি ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব ‘মব সন্ত্রাস’ ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে কলেজ প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমিন ফারহানার বক্তব্যের জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রুমিন ফারহানার বক্তব্যের জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
প্রহসনের বিচার, অন্যায় করা হয়েছে: হাসানুল হক ইনু
বিএনপির লোগো
স্থানীয় নির্বাচন দলীয় ঐক্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে বিএনপির কঠিন পরীক্ষা