{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাটমোহরে সংস্কারহীন কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে গ্রামবাসী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৯ মে ২০২৬, ০৪:৩৫ পি.এম.
কমলা নদীর ওপর ৩০ ফিটের পুরনো ফুট ব্রিজের ভাঙা রেলিং ও নড়বড়ে অবস্থায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। ছবি-ভিওডি বাংলা

পাবনার চাটমোহর ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সংযোগস্থলে কমলা নদীর ওপর নির্মিত একটি ফুট ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ১৯৯৯ সালে নির্মিত এই প্রায় ৩০ ফিট দীর্ঘ ব্রিজটি ২৭ বছর পেরিয়ে গেলেও কোনো ধরনের বড় সংস্কার না হওয়ায় এখন তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির এক পাশে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রাম এবং অপর পাশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড় গাড়ফা গ্রাম।

এছাড়াও রাজাপুর, মুলাডুলি, সানদাই, সাতইলসহ অন্তত ২০টি গ্রামের মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকে। তবে গত ১০ থেকে ১২ বছর ধরে ব্রিজটির রেলিং ভেঙে রয়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পুরো কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের জন্য ঝুঁকি আরও বেশি বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা আব্দুর রাজ্জাক জানান, ব্রিজটা অনেক পুরনো হয়ে গেছে। রেলিং ভাঙা থাকায় খুব ভয় নিয়ে পার হতে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরেকজন পথচারী পিয়াস উদ্দিন বলেন, বাচ্চাদের নিয়ে পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে আরও ভয় লাগে। আমরা দ্রুত একটি নতুন ব্রিজ চাই।

গাড়ি চালক আব্দুল জব্বার বলেন, দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে একটি নিরাপদ সেতু নির্মাণ করা হোক। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. এনামুল কবীর বলেন,  ব্রিজটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। জনস্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত