{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি    ৯ মে ২০২৬, ০৪:১৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনায় যানজট নিরসনে আনন্দ বাজার সংলগ্ন মগড়া নদীর উপর ঝুঁকি পূর্ণ ফুটব্রীজটি ভেঙ্গে সেখানে প্রশস্ত ব্রীজ নির্মাণ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১১টায় নাগড়া  আনন্দ বাজার মোড়ে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন 'জনউদ্যোগ' এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা জনউদ্যোগ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগ এর ফেলো  প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল,  শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, সাইফুল ইসলাম বাবলু, এনামুল হক, আব্দুর রহমান ও নাজমুল হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন,  নেত্রকোনা জেলা শহর মূলত এক রাস্তার শহর। সাতপাই এলাকাবাসীর সাথে আনন্দ বাজার ও হোসেনপুর আন্তঃ জেলা বাসস্ট্যান্ডে সহজে যাতায়াতের জন্য মগড়া নদীর উপর ৯৩ সালে একটি ফুটব্রীজ নির্মাণ করা হয়। 

বর্তমানে জেলা শহর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সেই সাথে জেলা শহরে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি যানবাহনে সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। এতে জেলা শহরের একমাত্র সড়কের উপর যেমন চাপ পড়ছে, তেমনি জেলা শহর যানজটের শহরে পরিনত হয়েছে। দীর্ঘ যানজটের ফলে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বর্তমানে আনন্দ বাজার ফুটব্রীজটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। যে কোন সময় ফুটব্রীজটি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে আনন্দ বাজার সংলগ্ন মগড়া নদীর উপর ঝুঁকি পূর্ণ ফুটব্রীজটি ভেঙ্গে সেখানে অবিলম্বে প্রশস্ত ব্রীজ নির্মাণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। 

ভিওডি বাংলা/এ কে এম  এরশাদুল হক জনি/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
সোনালু-জারুল-কৃষ্ণচূড়ায় রঙিন রাজশাহীর সড়ক
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত