• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দোহারে ৩ সন্তানকে বাঁচিয়ে আগুনে প্রাণ গেল দম্পতির

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি    ৯ মে ২০২৬, ০৯:৪৩ এ.এম.
দোহারের বিলাশপুর রাধানগরে আগুনে পুড়ে মারা যাওয়া দম্পতির বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ছবি : সংগৃহীত

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী–স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- আবদুস সালাম শিকদার ও তাঁর স্ত্রী নাসিমা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে হঠাৎ দম্পতির টিন ও কাঠ দিয়ে তৈরি ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। ঘরের ভেতরে থাকা তিন সন্তানকে কোনোমতে বাইরে বের করে আনতে সক্ষম হন সালাম ও নাসিমা। তবে সন্তানদের জীবন রক্ষা করতে গিয়ে নিজেরা আর বের হতে পারেননি। পরে আগুনের মধ্যেই তাদের মৃত্যু হয়।

দম্পতির চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় তা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় কাজ করে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বসতঘরের সবকিছু পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, নিহত দম্পতি অত্যন্ত পরিশ্রমী ও পরিবারকেন্দ্রিক মানুষ ছিলেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আগুনে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। তিনি বলেন, এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
চুরির অপবাদে নির্যাতন, অপমানে আত্মহত্যা
চুরির অপবাদে নির্যাতন, অপমানে আত্মহত্যা
চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার