• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিলেটে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৩:৩৮ এ.এম.
ছবি : সংগৃহীত

সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের প্রাইভেটকারে হামলা চালিয়ে ৫০ লাখ টাকার বেশি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণসুরমার পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এসময় নাসিম হোসাইন গাড়িতে ছিলেন না।

পুলিশ জানায়, নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মীরা নাসিম হোসাইনের প্রাইভেটকারে করে ৫০ লাখ ৫০ হাজারের বেশি টাকা নিয়ে ফেঞ্চুগঞ্জ যাচ্ছিলেন। পথে দক্ষিণসুরমার পারাইরচক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় দক্ষিণ সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তবে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ মনজুরুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
বগুড়া সিটি কর্পোরেশনের নীতিগত অনুমোদনে আনন্দ মিছিল
বগুড়া সিটি কর্পোরেশনের নীতিগত অনুমোদনে আনন্দ মিছিল
রাজারহাটে এসএসসি পরীক্ষায় চরম বিভ্রান্তি
রাজারহাটে এসএসসি পরীক্ষায় চরম বিভ্রান্তি