• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামে হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী পৃথক টোল পদ্ধতির অবসান, আসছে সমন্বিত ইটিসি নেটওয়ার্ক দক্ষিণ সিটির ৬ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২৮ জুন গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইমেরিটাস অধ্যাপক পদ হারালেন ডা. এ বি এম আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের শুষ্ক মৌসুমে ৬,২০০ ও বর্ষায় ৮০০০ কি.মি নাব্য নৌপথ রয়েছে: শেখ রবিউল জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌপরিবহন মন্ত্রী

মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ০২:৫৯ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক হাসপাতালকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুলি তার পায়ে বিদ্ধ হলে চিকিৎসকরা তা অপসারণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বোন রাশেদা জানান, ঘটনার সময় মহাখালী পুরাতন কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন রফিকুল। এ সময় ৫-৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে একটি গুলি তার বাম উরুতে লাগে। তবে কী কারণে হামলা হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।

রফিকুল ইসলাম বরগুনা সদর উপজেলার ঘরবাড়িয়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি মিরপুরের একটি ডেন্টাল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেন এবং বর্তমানে মহাখালী এলাকায় বসবাস করছেন।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামলীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু মৃত্যুর অভিযোগ
ছবি: সংগৃহীত
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান
ছবি: সংগৃহীত
গেন্ডারিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২