• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বকেয়া রেখেই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০৮:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চামড়া ব্যবসায়ীদের জন্য বকেয়া ঋণ শোধ না করেই আবারও ঋণ নেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যবসায়ীর পূর্বের ঋণ পুনঃতফসিল করা রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ নিতে আগের বকেয়ার একটি অংশ পরিশোধের যে নিয়ম ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সুবিধা কার্যকর থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।

চামড়াশিল্পকে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত হিসেবে উল্লেখ করে সার্কুলারে বলা হয়েছে, কোরবানির ঈদ ঘিরেই এ খাতের প্রধান কাঁচামাল সংগ্রহ হয়। ফলে এই সময় ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত অর্থপ্রবাহ নিশ্চিত করা না গেলে সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন- সব পর্যায়েই বিঘ্ন ঘটতে পারে। এই প্রেক্ষাপটে ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী চলতি মূলধন ঋণ অনুমোদন ও দ্রুত বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বড় উদ্যোক্তাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, হাট-বাজার ও গ্রাম পর্যায়ের ক্ষুদ্র সংগ্রাহকদের কাছেও যেন অর্থ পৌঁছায়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ২০২৬ সালের জন্য চামড়া খাতে ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করতে বলা হয়েছে, যা কোনোভাবেই আগের বছরের তুলনায় কম রাখা যাবে না। নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়ন অগ্রগতির তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান
ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে
মির্জা ফখরুল ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে