• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল

১৬ বছরের স্থানীয় সরকার খাতের দুর্নীতির তদন্ত হবে

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০৪:৩৭ পি.এম.
ছবি : সংগৃহীত

গত ১৬ বছরে স্থানীয় সরকারের যেসব খাতে দুর্নীতি হয়েছে, তার তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলে স্থানীয় রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের দিকে নজর না দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকারের কাজ শুধু রাস্তাঘাট নির্মাণ নয়। এর সঙ্গে পানি সরবরাহ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং প্রাইমারি স্কুলের শিক্ষার বিষয়ও জড়িত।

তবে আমরা সামগ্রিকভাবে দেখেছি, গত ১৬ বছরে স্থানীয় সরকারের মূল জায়গা অর্থাৎ যোগাযোগ খাত ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব দুর্নীতির তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এসবের পুনরাবৃত্তি না ঘটে, সেটিও আমরা দেখব।

পাশাপাশি সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে রাস্তাঘাটের আরও অনেক বেশি উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করি।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকার অর্ধেক যানজট কমবে: সেতুমন্ত্রী
এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকার অর্ধেক যানজট কমবে: সেতুমন্ত্রী
৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন নূরুল ইসলাম
৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন নূরুল ইসলাম
তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য ‘বসে থাকা চলবে না’
পররাষ্ট্রমন্ত্রী তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য ‘বসে থাকা চলবে না’