• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশে কোনো তেলের সংকট কখনো হয়নি, হবেও না : জ্বালানিমন্ত্রী স্মৃতিশক্তি হারিয়েছেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন জুবাইদা রহমান ১৬ বছরের স্থানীয় সরকার খাতের দুর্নীতির তদন্ত হবে দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট সচিবালয় সরাতে দুই সচিবকে লিগ্যাল নোটিশ জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন নূরুল ইসলাম তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য ‘বসে থাকা চলবে না’ শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর

প্রকল্প সময়মতো করতে না পারলে বোঝা হয়ে দাঁড়ায়: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০৩:৩৭ পি.এম.
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আনতে ৩৯ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়ে নির্মান প্রকল্প যথাসময়ে শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (০৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সময়মতো প্রকল্প বাস্তবায়ন না করলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায়।

মন্ত্রী বলেন, প্রকল্পের কাজ শেষ হলে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে।  কিন্তু এর দীর্ঘসূত্রিতা ও অর্থ অপচয়ের অনেক অভিযোগ রয়েছে।  ভূমি অধিগ্রহণের জন্য ঢাকা-সিলেট হাইওয়েতে আমাদের অনেক টাকার অপচয় হয়েছে।  সময় মতো ভূমি অধিগ্রহণ করা হয়নি।  সময় মতো প্রকল্প বাস্তবায়ন না করলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায়।

তিনি এই এক্সপ্রেসওয়ের সুবিধা তুলে ধরে বলেন, ৩৯ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে ঢাকাকে বাইপাস করে হেমায়েতপুর থেকে নারায়ণগঞ্জকে কানেক্ট করবে।  এতে ঢাকার যানবাহন চলাচলের গতি বাড়বে এবং প্রায় অর্ধেক যানজট কমে যাবে।  এরইমধ্যে ফিজিবিলিটি স্টাডিস (গ্রহণযোগ্যতা বা সুবিধা যাচাই গবেষণা) সম্পন্ন হয়েছে।  এই প্রকল্পটি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করবে।

বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান- যাদের দেশের সম্পদ ভাবতাম তারাও এখন দেখি কাজ ফেলে রেখে গড়িমসি দেখায়।  এমন অভিযোগ সামনে এনে মন্ত্রী বলেন, ‘আমরা এসব প্রকল্প সময়মতো করতে না পারলে তা বোঝা হয়ে যাবে।  এসব পরিবর্তনের জন্য কমিটমেন্ট দরকার। পরিকল্পনা দরকার।

ভিওডি বাংলা/ আরআর/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকার অর্ধেক যানজট কমবে: সেতুমন্ত্রী
এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকার অর্ধেক যানজট কমবে: সেতুমন্ত্রী
৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন নূরুল ইসলাম
৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন নূরুল ইসলাম
তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য ‘বসে থাকা চলবে না’
পররাষ্ট্রমন্ত্রী তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য ‘বসে থাকা চলবে না’