• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাকরাইল থেকে ওসমানী উদ্যান পর্যন্ত উচ্ছেদ অভিযান ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০৩:৩৪ পি.এম.
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান: ছবি-ভিওডি বাংলা
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান: ছবি-ভিওডি বাংলা

রাজধানীর কাকরাইল মোড় থেকে ওসমানী উদ্যান পর্যন্ত এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে বসা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৫ মে) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাকরাইল মোড়, মৎস্য ভবন এলাকা, শিল্পকলা একাডেমির সামনের সড়ক, সচিবালয় এলাকা এবং ওসমানী উদ্যান পর্যন্ত ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। 

এ সময় ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়, যাতে পুনরায় ফুটপাত দখল না করা হয়।

ডিএসসিসি সূত্র জানায়, জনভোগান্তি কমাতে এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

ভিওডি বাংলা/জা    


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ছবি: সংগৃহীত
নতুন পোশাকে মাঠে দেশের পুলিশ
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত
সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক