• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শাপলা চত্বরের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই : রাশেদ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হবে: ইশরাক চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী ডিএসসিসিকে পিকআপ ভ্যান হস্তান্তর করল নিটল মটরস শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ: মাহদী আমিন

মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০২:১০ পি.এম.
ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন ইশরাক: ছবি-ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত ফ্যাসিবাদী সময়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য 'বীর নিবাস' প্রকল্পে যে দলীয়করণ ও দুর্নীতি হয়েছে, তা তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয়, সেটিও নিশ্চিত করা হবে। 

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কার্যক্রম কীভাবে পরিচালনা করা হচ্ছে এবং সেগুলোর বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কারণ মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে আমাদের সেশনটি খুবই ফলপ্রসূ ছিল। আশা করি, আমাদের আগামীর কার্যক্রমগুলো আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, আমাদের অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত নিরসন করে মন্ত্রণালয়কে জনবান্ধব করতে চাই। সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো মুক্তিযোদ্ধাদের তালিকা, তাদের যথাযথ সম্মান নিশ্চিতকরণ এবং বীর নিবাস প্রকল্প। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। 

তিনি বলেন, গৃহনিবাস প্রকল্পে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১৭ হাজার ৮০৬টি সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো নির্মাণাধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসিকে পিকআপ ভ্যান হস্তান্তর করল নিটল মটরস
ডিএসসিসিকে পিকআপ ভ্যান হস্তান্তর করল নিটল মটরস
গণতন্ত্র ‘উদ্ধার’ হয়েছে, প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: গয়েশ্বর
গণতন্ত্র ‘উদ্ধার’ হয়েছে, প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: গয়েশ্বর
শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত
শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত