• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমিরাতকে হুঁশিয়ারি ইরানের

ভিওডি বাংলা ডেস্ক    ৫ মে ২০২৬, ১১:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

উত্তেজনা আরও বাড়লে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সব ধরনের স্বার্থ লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা আগে ইউএই জানিয়েছিল, তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে তিনটি সফলভাবে ভূপাতিত করা হয় এবং একটি সাগরে পড়ে যায়।

ইরানের এক সামরিক সূত্র দাবি করেছে, ইউএই খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং যেকোনো উত্তেজনা তাদের জন্য বড় হুমকি হতে পারে।

অন্যদিকে ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানের সমালোচনা করে বলেন, তারা আবারও আগ্রাসনের পথ বেছে নিয়েছে। বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা নৈতিকভাবে দেউলিয়াত্ব প্রমাণ করে।

ভিওডি বাংলা/ এফএ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা প্রতিহত করছে আমিরাত
ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা প্রতিহত করছে আমিরাত
ভোট গণনা কেন্দ্রে মমতাকে মারধরের অভিযোগ
বিধানসভা নির্বাচন ভোট গণনা কেন্দ্রে মমতাকে মারধরের অভিযোগ
কাদা ছোড়াছুড়ি-ভাঙচুর: নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে ব্যাপক সহিংসতা
কাদা ছোড়াছুড়ি-ভাঙচুর: নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে ব্যাপক সহিংসতা