• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও

উদ্ধারকাজে রোবট

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

ভিওডি বাংলা ডেস্ক    ৫ মে ২০২৬, ১১:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

চীনে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে দেশটির হুনান প্রদেশের চাংশা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে।

শিনহুয়া জানায়, দুর্ঘটনার পর প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, কারখানার দুটি ব্ল্যাক পাউডার গুদামের কারণে অতিরিক্ত ঝুঁকি তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে উদ্ধারকাজে সহায়তার জন্য তিনটি রোবটও ব্যবহার করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে, তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

এ ঘটনার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/ এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের বন্দরে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
ইরানের বন্দরে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত
ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র