• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০৩:৫২ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়েরমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নতুন নারী সংসদ সদস্যরা।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে নবনির্বাচিত নারী সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তাদের যথাযথভাবে সমর্থন করে দল। তিনি আশা প্রকাশ করেন, তারা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একইসঙ্গে খালেদা জিয়ার মাজারেও শ্রদ্ধা জানানো হয়।”

এ সময় উপস্থিত ছিলেন সংসদের সরকার দলীয় হুইপ নূরুল ইসলাম মনিসহ বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্যরা।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইয়ে ভারী বৃষ্টিতে বন্যার পূর্বাভাস
জুলাইয়ে ৮-৯ দিন বজ্রঝড়, বন্যার পূর্বাভাস
ছাত্রদলের লোগো
ছাত্রদলে থাকছে না ঢাবি আধিপত্য, ‘সুপার ফাইভে’ নারী নেতৃত্ব!
রামিসার মায়ের খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক
রামিসার মায়ের খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক