• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ১০:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে পৌঁছেছে।

দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ ঢাকায় আসে।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

এদিকে আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

৬ মে দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস্যুলেট-এর মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-র পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিন নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি। গত রোববার ফ্লোরিডার একটি মহাসড়কসংলগ্ন জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার সড়ক ব্যবস্থাপনা নিয়ে সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার সড়ক ব্যবস্থাপনা নিয়ে সভা
ছবি: সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহিব্বুল্লাহিল বাকী
নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ছবি: সংগৃহীত
নতুন পোশাকে মাঠে দেশের পুলিশ