হরমুজে মার্কিন হস্তক্ষেপে ইরানের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি-কে কেন্দ্র করে নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইব্রাহিম আজিজি।
ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান আজিজি রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
তিনি যুক্তরাষ্ট্রের ‘দোষারোপের রাজনীতি’ প্রত্যাখ্যান করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ প্রণালি বা পারস্য উপসাগর পরিচালিত হবে না। তার মতে, এই অঞ্চল বাগাড়ম্বরের জায়গা নয়।
এর কিছুক্ষণ আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে।
তিনি জানান, এই উদ্যোগের নাম ‘প্রজেক্ট ফ্রিডম’ এবং মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকে এটি শুরু হওয়ার কথা।
ভিওডি বাংলা/আ







