• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০১:৩৬ এ.এম.
ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার কমিটিতে মোশন ডিজাইনার মির্জাউল ইসলাম। ছবি : সংগৃহীত
ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার কমিটিতে মোশন ডিজাইনার মির্জাউল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোয় দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর উদ্যোগ অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটিতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। সভাপতি সোহাগ ভুইয়া ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান মজুমদারের নেতৃত্বে গঠিত এই কমিটিকে অনেকেই সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী হিসেবে দেখছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথমবারের মতো একজন পেশাদার মোশন ডিজাইনারকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মির্জাউল ইসলাম নামের ওই মোশন ডিজাইনার এর আগে দলটির বিভিন্ন নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচনী প্রচারণায় আকর্ষণীয় অ্যানিমেশন ও ভিডিও কনটেন্ট তৈরিতে তার দক্ষতা এবং নেতৃত্বের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। জানা গেছে, তিনি একাধিক অ্যানিমেশন প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন, যা প্রচারণায় নতুন মাত্রা যুক্ত করেছে। এ ধরনের সৃজনশীল প্রয়াস অন্য রাজনৈতিক দলের প্রচারণায় তেমনভাবে দেখা যায়নি বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন কমিটিতে মির্জাউল ইসলামকে সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

এছাড়া, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী, যা তার সৃজনশীল দক্ষতা বিকাশে সহায়ক হয়েছে।

নতুন এই কমিটিতে তরুণ ও সৃজনশীল নেতৃত্বের অন্তর্ভুক্তি দলটির ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল ইসলাম খান। ছবি: ভিওডি বাংলা
নজরুল ইসলাম খান এভারকেয়ার হাসপাতালে ভর্তি
সাংবাদিকদের সাথে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
জুলাই স্মৃতি জাদুঘর খুলতে নাহিদের আলটিমেটাম
জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা