• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইমেরিটাস অধ্যাপক পদ হারালেন ডা. এ বি এম আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের শুষ্ক মৌসুমে ৬,২০০ ও বর্ষায় ৮০০০ কি.মি নাব্য নৌপথ রয়েছে: শেখ রবিউল জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌপরিবহন মন্ত্রী খালাস পেলেন আরিফুল-বাবর-গউছ দেশে হামের উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৫:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলা শহরগুলোতে সেমিনারের আয়োজন করা হবে।

এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি রয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট দেশের জেলা, উপজেলা ও মহানগরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোট।

সংবাদ সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ বিএনপির সমালোচনা করে অভিযোগ করেন, আগের একদলীয় শাসনব্যবস্থার ধারা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলীয় বিবেচনায় প্রসিকিউটর নিয়োগের কারণে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটি দেশে গণতন্ত্রের পরিবর্তে দমনমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং জনগণের অধিকার ক্ষুণ্ন করেছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
মানুষ যুগের পর যুগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনের শিকার হয়েছে: গোলাম পরওয়ার
ছবি: ভিওডি বাংলা
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’
ছবি: সংগৃহীত
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী