• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০১:৫৫ এ.এম.
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

রাজধানীতে রামকৃষ্ণ মিশনের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১ মে) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, তার বাবা সাদেক হোসেন খোকা রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র ছিলেন এবং এই এলাকাতেই তার বেড়ে ওঠা। সেই সূত্রে শৈশব থেকেই এই প্রতিষ্ঠানের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে।

মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষকে সবসময় মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। ধর্ম নিয়ে কোনো প্রকার বিভেদ সৃষ্টি করা যাবে না।

বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ‘রেনবো নেশন’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম এই দেশে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই হতে পারে অগ্রগতির মূল চাবিকাঠি।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তুলে ধরে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন।

গণতন্ত্র ও সুশাসনের বিষয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক অ্যান মেরি জর্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সৌমেন্দ্র সরকার। 

অনুষ্ঠানে বক্তারা শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল