• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ১ মে ২০২৬, ০৬:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আজ মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দিন। সারা দেশের মত কুড়িগ্রামেও এই মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে এ জেলার শ্রমিকরা।

শুক্রবার (১ মে) সকাল থেকে বিভিন্ন সংগঠনের শ্রমিক ও নেতৃবৃন্দ তাঁদের নিজস্ব ব্যানারে মিছিল নিয়ে কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বরে জড়ো হয়। 

পরে সকল শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম কুদরত -ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর  রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন. এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শফি খান প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উপস্থিতিতে বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, হোটেল শ্রমিক, ইমারত ও নির্মাণ শ্রসিক, অটোরিকশা শ্রমিক, বিদ্যুৎশ্রমিক, কুলি শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক অংগসংগঠন  র্্যালি বের করে সারা শহর প্রদক্ষিন করে।

সাংবাদিকদের স্বাক্ষাৎকারে হোটেল শ্রমিক সংগঠনের সভাপতি ফজলু মিয়া বলেন, আমাদের শ্রমিকদের নায্য বেতন, বোনাস ও নিদিষ্ট কর্মঘন্টা বেঁধে দিতে হবে।

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনা প্রেসক্লাবের ৬৫ তম বর্ষপূর্তির তিনদিনের বর্ণাঢ্য আয়োজন শুরু
পাবনা প্রেসক্লাবের ৬৫ তম বর্ষপূর্তির তিনদিনের বর্ণাঢ্য আয়োজন শুরু
গণভোটের একাংশে প্রতারণা রয়েছে: আইনমন্ত্রী
গণভোটের একাংশে প্রতারণা রয়েছে: আইনমন্ত্রী
রাজৈর এ যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
রাজৈর এ যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত