• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফায়ার সার্ভিসের ‘ই-ফায়ার লাইসেন্স’ চালু

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে ‘ই-ফায়ার লাইসেন্স’ চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) রাজধানীর মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে বিকাল ৩টায় এর উদ্বোধন করেন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।  

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে এত দিন ধরে চলা ম্যানুয়াল পদ্ধতির ফায়ার লাইসেন্স বিতরণ প্রক্রিয়ার অবসান হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন থেকে ঘরে বসেই আবেদন থেকে শুরু করে লাইসেন্স পাওয়া পর্যন্ত সব সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন। 

শুক্রবার (১ মে) থে‌কে নতুন ফায়ার লাইসেন্স বিতরণ, ফায়ার লাইসেন্স নবায়ন, লাইসেন্স পুনর্মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হবে এবং ম্যানুয়াল পদ্ধতিতে লাইসেন্স সংক্রান্ত সব ধরনের আবেদন গ্রহণের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের টিম প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসাান। 

অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন এবং উপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান।  

উদ্বোধন অনুষ্ঠানে অধিদফতরের পরিচালক, উপপরিচালক, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী এবং ই-ফায়ার লাইসেন্স প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পার্কি র‍্যাবিট কর্পোরেশন লিমিটেডের কর্ণধারসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এ ছাড়া সব বিভাগ থেকে ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এবং ওয়্যারহাউজ ইন্সপেক্টর অনলাইনে যুক্ত ছিলেন। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল