• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভোজ্যতেলের অবৈধ মজুত: ‘আব্দুল্লাহ ফুডস’কে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পি.এম.
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি এবং বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ‘আব্দুল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় প্রতিষ্ঠানটির গোডাউনে এই অভিযান চালানো হয়।

আব্দুল্লাহ ফুড প্রোডাক্টস দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের লেবেল লাগিয়ে তা বাজারজাত করে আসছিল। অভিযানের সময় সেখানে বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা প্রায় ৫ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়।

অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি এবং ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড