• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পি.এম.
আব্দুল আওয়াল। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলায় অবশেষে ধরা পড়লেন প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল আওয়াল (৪৮)। দীর্ঘদিন পলাতক থাকার পর রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের পর তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়।

আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

র‍্যাব-৯-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শুক্রবার রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থানকালে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা তাকে শনাক্ত করে আটক করে।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ দুপুরে কসবার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে নিজ বাড়ি থেকে কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলামকে (৩৫) তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে আব্দুল আওয়াল ও তার সহযোগীদের বিরুদ্ধে। নিহত দ্বীন ইসলাম একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থেকেই প্রধান আসামি আব্দুল আওয়াল আত্মগোপনে ছিলেন।

কসবা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে মদসহ আটক ২
নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে মদসহ আটক ২
রাজশাহীতে ধানের দাম মণে কমেছে ৪শ’ টাকা
রাজশাহীতে ধানের দাম মণে কমেছে ৪শ’ টাকা
রাজারহাটে জয়কুমোর আবাসন ফাঁকা, চুরি হচ্ছে দরজা-জানালা
রাজারহাটে জয়কুমোর আবাসন ফাঁকা, চুরি হচ্ছে দরজা-জানালা