• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

একদিনের সফরে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

একদিনের সফরে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, এদিন সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হবেন এবং যশোর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর বিমানবন্দরে তাকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কাজের উদ্বোধন করবেন। পরে ওই এলাকায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে তিনি যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন এবং যশোর মেডিকেল কলেজ পরিদর্শন করবেন। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।

সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিকালে যশোর ঈদগাহ ময়দানে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ জনসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে ঢাকায় ফিরবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাঠে কাজ করছে। পাশাপাশি সফরের বিভিন্ন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত কাভারেজ পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল