• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওমান সফর শেষে ফের পাকিস্তান যেতে পারেন আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরান-এর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র-এর সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ত্যাগ করেছে। তবে ওমান সফর শেষে তিনি আবার পাকিস্তানে ফিরতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। এরপর তার রাশিয়া সফরের কথা রয়েছে।

মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের একটি অংশ পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছে। তারা যুদ্ধ-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা নেওয়ার জন্য সেখানে গেছে। আগামীকাল রোববার রাতে ইসলামাবাদে আবার তাদের আরাগচির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে, ইরান-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাগচি। তবে কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই তিনি ইসলামাবাদ ত্যাগ করেন।

এদিকে আরাগচি পাকিস্তান ত্যাগ করার পর শনিবার মার্কিন দুই দূতের পাকিস্তান সফরও বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে চলমান শান্তি প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দশক পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গাজায়
দুই দশক পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গাজায়
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি কী বার্তা দিচ্ছে?
এক্সপ্লেইনার: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি কী বার্তা দিচ্ছে?
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র