• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে তেল পাম্প পরিদর্শনে গিয়ে হামলার শিকার ইউএনও

পঞ্চগড় প্রতিনিধি    ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পি.এম.
প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম তদারকির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং দায়িত্বরত আনসারদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলার মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা আনসার সদস্যদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও সদস্যদের সাহসিকতায় তা ব্যর্থ হয়। 

জানা গেছে, ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সবুজ কুমার বসাক তদারকিতে যান। এ সময় তার সঙ্গে দুইজন  আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল বিতরণ বন্ধে পাম্প কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছিলেন তারা।

এ সময় হঠাৎ ৩০-৪০ জন মোটরসাইকেল আরোহীর একটি দল মিছিল নিয়ে এসে ইউএনও এবং আনসার সদস্যদের ওপর অতর্কিত হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠলেও দায়িত্বরত আনসার সদস্যরা পেশাদারিত্বের সাথে তা মোকাবিলা করেন। হামলাকারীরা আনসার সদস্যদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালালে তারা সাহসিকতার সাথে তা প্রতিহত করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই হামলায় মো. তৈয়বুর রহমান নামে একজন আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দেবীগঞ্জের ইউএনও সবুজ কুমার বসাক বলেন, আজ উপজেলায় তিনটি পাম্পে তেল দেওয়ার কথা ছিল। এই পাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে সেখানে যাই। লাইনে থাকা কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের চলে যেতে বলায় এবং দুজনকে জরিমানা করায় শতাধিক লোক মিছিল নিয়ে এসে হামলা চালায় আমাদের ওপর। আমার বডিগার্ডের (আনসার সদস্য) অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তারা।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে। একই সঙ্গে কারা এ ঘটনায় জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড
ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ঐতিহ্যের নীরব সাক্ষী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা শিব মন্দির
ঐতিহ্যের নীরব সাক্ষী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা শিব মন্দির