• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

সৈয়দপুরে পরিত্যক্ত সরকারি ভবন দখলের চেষ্টা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৬ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে উত্তরা আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষক হামীম আরশাদ লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে সৈয়দপুর পৌরসভার উত্তরা আবাসন ঢেলাপীর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি লিজ নেওয়ার জন্য স্থানীয় দুই পক্ষ উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করে। তবে একটি পক্ষ আবেদনের রিসিভ কপিকে অনুমোদনপত্র দাবি, জোরপূর্বকভাবে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ভবনের চাবি নেওয়ার চেষ্টা করে, ভবনটি দখলের চেষ্টা চালায় ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামীম আরশাদ জানান, হঠাৎ একটি চক্র অফিসে প্রবেশ করে এবং নিজেদের কাছে থাকা রিসিভ কপিকে অনুমোদনপত্র হিসেবে দাবি করে ভবন বুঝিয়ে দিতে চাপ সৃষ্টি করে। তিনি বিষয়টি স্পষ্ট করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে তারা ওই শিক্ষক কে লাঞ্ছিত করে এবং অফিসে অবরুদ্ধ করে রাখে। এতে বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই ঘণ্টা পাঠদান বন্ধ থাকে।

পরে স্থানীয় ও বিএনপির নেতাকর্মীর সহযোগিতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। 
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ জানান,পরিত্যক্ত ভবন লিজ নেওয়ার বিষয়ে দুটি পক্ষ আবেদন করেছিল।

তবে কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও একটি পক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারত। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার