• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মাসুদ রানা আপেল (৪৯), পিতা মো. আনছার আলী, গ্রাম-দুধবাড়ীয়া, ভাঙ্গুড়া, পাবনাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল, যা কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভার্মি কম্পোস্ট উৎপাদন বদলে দিল লুনা লায়লার জীবন
ভার্মি কম্পোস্ট উৎপাদন বদলে দিল লুনা লায়লার জীবন
কালিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
কালিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
কুমারখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১
কুমারখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১