• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রাম্প

চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ এ.এম.
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালিতে প্রবেশ বা বের হতে পারবে না।

তিনি আরও বলেন, প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ইরান চুক্তিতে না আসা পর্যন্ত এটি এভাবেই থাকবে।

একই সঙ্গে ট্রাম্প ইরানের ভেতরে ‘অভ্যন্তরীণ বিভাজন’ রয়েছে বলেও মন্তব্য করেন।

অন্য এক পোস্টে তিনি জানান, হরমুজ প্রণালিতে কেউ মাইন পাতার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক