• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টায় শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  প্রথম দফায় রাজ্যের ১৫২ আসনে ভোটগ্রহণ।  প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটারের ভোটগ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জানা যায়, প্রথম দফার জন্য মোট ৪৪ হাজার ৩৭৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার সহায়ক বুথ রয়েছে।

৫ হাজার ৪৪৪টি কেন্দ্র নারী পরিচালিত।  তবে এর মধ্যে প্রায় ৮ হাজারের বেশি স্পর্শকাতর বুথ এবং অতীতে সহিংসতার ঘটনা ঘটেছে এমন ২০০টির বেশি এলাকা চিহ্নিত করা হয়েছে।

এরআগে ভোটকর্মীরা ডিসিআরসি (ভোট সরঞ্জাম বিতরণ কেন্দ্র) থেকে ইভিএম, ভিভিপ্যাট, ভোটার তালিকা ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেন।

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসারসহ চারজন করে ভোটকর্মী দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সরাসরি ভোটগ্রহণে যুক্ত থাকবেন প্রায় ১ লাখ ৭৭ হাজার ভোটকর্মী।  পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

প্রতিটি ভোটকেন্দ্রে ক্যামেরা স্থাপন ও ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কন্ট্রোল রুম থেকে সরাসরি পর্যবেক্ষণ করা যায়।  এ ছাড়া ২ হাজার ১৯৩টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো অশান্তির খবর পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

জানা যায়, প্রথম দফায় মোট ভোটার প্রায় ৩ কোটি ৬০ লাখ।  এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ১ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন। এ দফায় মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে সর্বোচ্চ ১৫ জন করে প্রার্থী রয়েছেন।

এদিকে একই দিনে তামিলনাড়ু রাজ্যের ২৩৪ আসনেও এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সেখানে মোট ভোটার ৫ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ২৯১ জন এবং ৪ হাজার ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল, যেখানে ১৪২ আসনে ভোট নেওয়া হবে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু
ছবি: সংগৃহীত
দায়িত্ব নিলেন ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
ছবি: সংগৃহীত
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, নিহত ৭