• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তেল নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি    ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পি.এম.
তেল নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু। ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

মৃত কৃষকের নাম আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৬০)। তিনি কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের বাসিন্দা এবং নাসের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, বোরো ধানের জমিতে সেচ দেওয়ার জন্য সকাল থেকে পেট্রোল পাম্পে তেল নেওয়ার অপেক্ষায় ছিলেন আলাউদ্দিন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে ওই কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মোহনপুর থানার উপপরিদর্শক ইয়ামিন আলী জানান, ঘটনাটি পুলিশ পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত