• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

নোয়াখালী প্রতিনিধি    ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বারাখওয়ানাত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু নাসের শামীম (৫৫)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী ও চার সন্তানের জনক।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন।

তিনি বলেন, বিকেলে শামীম তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড