• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলা


প্রকাশ:  ৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ পি.এম.
শেয়ার করুন 0
শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলা

শরীয়তপুর প্রতিনিধিঃ সংবাদ প্রকাশ করায় ক্ষোভ, শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শরীয়তপুরে সোহাগ খান সুজন নামের এক সাংবাদিকের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এসময় তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিক আহত হন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন, জাগো নিউজের বিধান মজুমদার অনি, বাংলা টিভির নয়ন দাস ও দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সোহাগ খানকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর রিপোর্ট ছুড়ে ফেলে দেন। এ ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করেন জেলার গণমাধ্যমকর্মীরা। অন্যদিকে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে নামসর্বস্ব একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খানসহ বেশ কয়েকজনের সংবাদিকের বাগবিতণ্ডা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে সোহাগ খান তার ব্যক্তিগত অফিস কোর্ট এলাকায় যাওয়ার পথে নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখ, পালং মেডিক্যাল সেন্টারের মালিক ইব্রাহিম মোল্লা, তার ছেলে জিহাদ মোল্লাসহ ১০-১২ জন সন্ত্রাসী মিলে ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এসময় তাকে বাঁচাতে এলে জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপর হামলা চালান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেন। গুরুতর আহত অবস্থায় সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিলেন ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। আজ অফিসে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা নুরুজ্জামান শেখ ও তার সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা চালায়। আমি এই হামলার বিচার চাই।’

শরীয়তপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেন বলেন, ‘সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ