• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনের কারাদণ্ড

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নিয়মিত তদারকির অংশ হিসেবে পাংশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লবাড়িয়া গ্রামের মকছেদ প্রামাণিকের ছেলে মো. সৌরভ ইসলাম (২১)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।

তিনি বলেন, তেল পাওয়া সকল নাগরিকের অধিকার। তবে তেল পাম্পে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। কেউ যদি এখানে এসে নিয়ম ভঙ্গ করে তেল নেয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

ভিওডি বাংলা/এস কে পাল সমীর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
সুনামগঞ্জের ডিসিকে বদলী করায় আনন্দ মিছিল
সুনামগঞ্জের ডিসিকে বদলী করায় আনন্দ মিছিল