• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শক্তিশালী ৩ মুসলিম দেশের সঙ্গে বৈঠক করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একাধিক কূটনৈতিক বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মিসর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তাঁর এসব বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া তিন দিনের একটি আন্তর্জাতিক ফোরামের সাইডলাইনে এসব বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে নির্দিষ্ট সময় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

আলোচনায় ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি অবরোধের সম্ভাব্য পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই ফোরামে অংশ নিচ্ছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদ সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখছে বলেও জানা গেছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত তুরস্ক ইরান সংকট প্রশমনে মিসর ও পাকিস্তানের সঙ্গে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত রয়েছে। তবে দেশটি এখনো সরাসরি যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান নেয়নি।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এ যুদ্ধে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং শিগগিরই এর সমাপ্তি ঘটবে।

নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং পরিস্থিতি দ্রুত শেষের দিকে যাচ্ছে।” আল জাজিরার প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়।

এর আগে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে এবং যুদ্ধ “সাফল্যের সঙ্গে” এগোচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প
আলোচনার জন্য পাকিস্তান সফরে আসতে পারেন ট্রাম্প
আলোচনার জন্য পাকিস্তান সফরে আসতে পারেন ট্রাম্প