• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কমলাপুরে অপহৃত শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর কমলাপুরে আনসার সদস্যদের তৎপরতায় আট বছর বয়সী এক অপহৃত শিশু উদ্ধার হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে যথাযথ যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। এর আগে গত ১৫ এপ্রিল কমলাপুর আইসিডি ক্যাম্প থেকে শিশুটিকে উদ্ধার করেন আনসার সদস্যরা।

জানা যায়, গত ১৪ এপ্রিল দুপুরে এক অপরিচিত ব্যক্তি ভালো খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক গাড়িতে তুলে ঢাকায় নিয়ে আসে। পরদিন ১৫ এপ্রিল শিশুটি কমলাপুর আইসিডি ক্যাম্পের গেট দিয়ে প্রবেশের সময় তার আচরণ সন্দেহজনক মনে হয় কর্তব্যরত প্লাটুন কমান্ডার মো. জিয়াউর রহমানের। তিনি শিশুটির সঙ্গে কথা বলে অপহরণের বিষয়টি বুঝতে পারেন। অবস্থা বেগতিক বুঝতে পেরে এ সময় অপহরণকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে শিশুটির দেওয়া ঠিকানার সূত্র ধরে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন আনসার সদস্যরা। খবর পেয়ে ১৬ এপ্রিল ভোরে ক্যাম্পে ছুটে আসেন শিশুটির অভিভাবকরা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি অফিশিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হারানো সন্তানকে ফিরে পেয়ে আনসার সদস্যদের মানবিকতা, সতর্কতা ও দায়িত্ববোধের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশুটির পরিবার।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ভিওডি বাংলার সাংবাদিককে অবরুদ্ধ করে হত্যার হুমকি
রাজধানীতে ভিওডি বাংলার সাংবাদিককে অবরুদ্ধ করে হত্যার হুমকি
ডিএমপির লোগো
ডিএমপির অভিযানে ৪২২ জন গ্রেপ্তার, ৮৯ মামলা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও ভূমিকম্প নিয়ে ডিএসসিসির বিশেষ সভা