• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

তীব্র হামলা–পাল্টা হামলার পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ এ.এম.
ছবি : সংগৃহীত

লেবাননে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে শেষ এক ঘণ্টায় সেখানে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে বরং আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

লেবাননের দক্ষিণাঞ্চলজুড়ে যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায়। স্থানীয় সময় অনুযায়ী ওই এক ঘণ্টায় ডজনখানেক হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। সংগঠনটি দাবি করে, তারা লেবাননের ভেতরে এবং সীমান্তের ওপারে ইসরায়েলি অবস্থান এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

যুদ্ধবিরতি কার্যকরের কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও তা কতটা টেকসই হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা হিজবুল্লাহর ৩৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এদিকে যুদ্ধবিরতির আগে এবং পরে বেইরুতজুড়ে আতশবাজি ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়। শহরের উপকূলীয় এলাকায় বহু বাস্তুচ্যুত মানুষ এখনো রাস্তায় রাত কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা এখন নিজ বাড়িতে ফেরার অপেক্ষায় আছেন। তবে হিজবুল্লাহ পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত মানুষকে ঘরে না ফেরার আহ্বান জানিয়েছে।

বেইরুতের কিছু মানুষ জানিয়েছেন, তারা ঝুঁকি থাকা সত্ত্বেও দ্রুতই নিজেদের বাড়িতে ফিরতে চান।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক