• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে থাকবে আলাদা লাইন

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি    ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পি.এম.
শরীয়তপুরে সরকারি ও জরুরি সেবার যানবাহনের জন্য আলাদা জ্বালানি সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে: ছবি-ভিওডি বাংলা

সরকারি চাকরিজীবী ও জরুরি সেবার যানবাহনের জন্য পেট্রোল পাম্পে বিশেষ ‘জরুরি লাইন’ চালুর নির্দেশনা দেওয়া হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলায়। নতুন এ ব্যবস্থায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট এক ঘণ্টা করে আলাদা লাইনে জ্বালানি সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে এ কার্যক্রম শুরু হয়েছে। জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, থানা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার যানবাহন আলাদা লাইনে জ্বালানি নিতে পারবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও এই বিশেষ ব্যবস্থার আওতায় থাকবে।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই জরুরি সেবা চালু থাকবে। পাম্পে জ্বালানি মজুত থাকা সাপেক্ষে এ সুবিধা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পাম্প কর্তৃপক্ষকে নির্ধারিত সময় অনুযায়ী সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। জনসেবা ও জরুরি কার্যক্রম সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত