• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরএমপিতে ১১ কর্মকর্তার বদলি

রাজশাহী প্রতিনিধি    ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৪ পি.এম.
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন।

বুধবার বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এক অফিস আদেশে এই বদলি কার্যকর করেন।

আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটে পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি করা হয়েছে। দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে পুলিশ ট্রেনিং স্কুলে পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি এবং দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় একই পদে বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি একটি নিয়মিত বদলি। সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
প্রাথমিক বৃত্তিতে অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী
প্রাথমিক বৃত্তিতে অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী
করিমগঞ্জে খেয়াঘাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ
করিমগঞ্জে খেয়াঘাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ